আপনি রাত জেগে প্রস্তুতি নিয়েছেন, সম্পূর্ণ স্ক্রিপ্ট মুখস্ত করেছেন। কিন্তু পরের দিন মঞ্চে উঠতেই হঠাৎ হার্টবিট বেড়ে গেল, আপনি ঘামতে শুরু করেছেন, সবকিছু মুখস্ত কিন্তু মুখ মনে হচ্ছে খুলতে পারছেন না।
আমরা প্রায় সবাই জীবনের কোন না কোন সময়ে এই অবস্থার মুখোমুখি হয়েছি সেটা হোক স্কুলের বক্তৃতা, বিশ্ববিদ্যালয় প্রেজেন্টেশন কিংবা অফিসের মিটিং। এটাই পাবলিক অ্যাংজাইটি। তবে এই ভয়কে জয় করার জন্য একটি সহজ নিয়ম আছে যার নাম The 444 Rule।
পাবলিক স্পিকিং মানেই হলো একমুহুর্তে নিজের ভেতরের আত্মবিশ্বাসকে প্রকাশ করা, যা সহজ নয়। তবে এই কঠিন কাজকেই সহজ করে তোলে The 444 Rule।
চলুন জেনে নেয়া যাক এই নিয়ম সম্পর্কে :
- ৪ সেকেন্ড ধরে গভীরভাবে শ্বাস নিন
- ৪ সেকেন্ড ধরে সেই শ্বাস ধরে রাখুন
- ধীরে ধীরে ৪ সেকেন্ড ধরে নিঃশ্বাস ছাড়ুন
- সবশেষে এটি অন্তত চারবার রিপিট করুন।
এই নিয়ম ফলো করলে কয়েক মুহূর্তেই আপনার শরীর ও মন একদম শান্ত হয়ে যাবে। আপনার হার্টবিট নিয়ন্ত্রণে আসবে, ভয় ধীরে ধীরে মিলে যাবে আর মনোযোগ ফিরে আসবে। নার্ভাস হওয়া কখনোই দূর্বলতা নয় কিন্তু সেই নার্ভাসনেস যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে বরং আপনি যেন তাকে নিয়ন্ত্রণ করতে পারেন।
তাই পরেরবার যখন মঞ্চে উঠবেন তখন মনে রাখবেন,
৪ সেকেন্ডে নিই, চার সেকেন্ড থামি, ৪ সেকেন্ড ছাড়ি এবং চার সেকেন্ড রিপিট করি।
.jpg)