আপনি কোন ধরনের ইন্টার্নশিপ খুঁজছেন? শুধু একটি সনদ পাওয়ার জন্য নয়, বরং এমন একটি সুযোগ যেখানে সত্যি সত্যি শেখা যাবে এবং নিজের দক্ষতা কাজে লাগানোর সুযোগ পাওয়া যাবে।
বেতনযুক্ত হোক বা অবৈতনিক, অনলাইন হোক বা সরাসরি—শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভিজ্ঞতাটি যেন আপনাকে বাস্তব কাজের সঙ্গে পরিচিত করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য আপনাকে একটু বেশি প্রস্তুত করে তোলতে পারে।
একবার নিজের লক্ষ্যটা পরিষ্কার করে ভাবুন—আপনি ঠিক কোন ধরনের ইন্টার্নশিপ চান। কারণ সঠিক জায়গায় শুরু করাটাই সুন্দর একটি পেশাগত যাত্রার প্রথম ধাপ ।
