একদিন আয়নার দিকে তাকিয়ে নিজেকেই চিনতে পারলাম না, মনে হলো- এই মানুষটা কি সত্যি আমিই?
রায়হান কলেজ পড়ুয়া একটি ছেলে। প্রতিদিন তার একই রুটিন। ঘুম, ক্লাস, মোবাইল, আবার ঘুম। কোনো লক্ষ্য নেই, কোনো আগ্রহ নেই, শুধু দিনের পর দিন পার হচ্ছে। কিন্তু একদিন সে বুঝতে পারল যে- সে শুধু সময় কাটাচ্ছে, আসলে বাঁচছে না। তাই একদিন সে সিদ্ধান্ত নিল-“ আমাকে বদলাতে হবে” । ছোট ছোট কিছু পরিবর্তন দিয়েই সে নিজেকে বদলাতে শুরু করল।
১- নিজের সাথে সৎ থাকা-
নিজেকে প্রশ্ন করা। নিজের লক্ষ্য স্থির রাখা। নিজের ভুলগুলো স্বীকার করা। অজুহাত না দিয়ে নিজের বাস্তবতা বুঝতে শিখা।
২- ছোট কিছু থেকে শুরু করা-
আমরা অনেকেই একবারেই নিজেদের বদলাতে চাই। বড় পরিবর্তনের জন্য নিজেদের উপর চাপ দিতে থাকি। যার ফলে, কিছুদিন পরেই মোটিভেশন হারিয়ে ফেলি। তাই ছোট জিনিস থেকে শুরু করতে হবে। যেমন- ১০ মিনিট বই পড়া বা ৫ মিনিট ব্যায়াম করা। এই ছোট ছোট জিনিসই একদিন বড় পরিবর্তন আনবে।
৩- খারাপ অভ্যাসগুলো বদলানো-
পুরনো খারাপ অভ্যাস গুলো একদিনে যাবে না। তাই প্রতিদিন ছোট ছোট কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন- ১ ঘণ্টা সোশ্যাল মিডিয়াতে reels স্ক্রল না করে, পড়াশুনা বা skill based কিছু ভিডিও দেখা।
৪- পসিটিভ এনভায়রমেন্টের মধ্যে থাকা-
আমাদের আশেপাশের মানুষ আমাদের চিন্তা আর আচরণে প্রভাব ফেলে । তাই নিজেকে পরিবর্তন করার অন্যতম একটি উপায় হচ্ছে- নিজেকে পসিটিভ মানুষদের মধ্যে রাখা। এতে করে নিজের মানসিকতা পরিবর্তন হবে যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব আনবে।
৫- নিজেকে সময় দেওয়া-
প্রতিদিনের ব্যস্ত জীবনে আমার আমাদের সময় দেওয়াই ভুলে যাই। নিজেদের সমস্যা বা মন খারাপকে এড়িয়ে চলি। যা আমাদের পড়াশুনা বা কাজে মনোযোগ কমিয়ে দেয়। ফলে, আমরা হতাশায় পরে যাই। তাই নিজেদের প্রতিও একটু সহানুভূতিশীল হতে হবে এবং নিজেকে সময় দিতে হবে।
৬- লক্ষ্য স্থির রাখা ও ধৈর্য্য ধারণ করা-
তুমি কি করতে চাও, সেটা স্থির করে কাজ করা শুরু করো। লক্ষ্য ঠিক না থাকলে পথও ঠিক থাকে না। আর লক্ষ্যের পাশাপাশি ধৈর্য্যও প্রয়োজন। কোনো কাজে দশবার ভুল হলেও, সেটাকে আবার শুরু থেকে শুরু করার ধৈর্য্য রাখতে হবে।
শেষ কথা হচ্ছে- নিজেকে পরিবর্তন করা মানে একদিনে সব কিছু বদলে দেওয়া এমন না। বরং, একটু একটু করে আগের থেকে ভালো হওয়া।
তাই তুমি কি আজ থেকেই নিজের নতুন ভার্সন তৈরি করার জন্য প্রস্তুত? এখনি জানাও কমেন্ট বক্সে।
