আমরা সবাই প্ল্যান করতে ভালবাসি। নতুন নোটবুক, টু ডু লিস্ট, বিভিন্ন স্কীলফুল ভিডিও সেভ আরও কত কি।
এই সবকিছুই ঠিকঠাক। কিন্তু আসল সমস্যাটা হচ্ছে, এইসব প্ল্যানিং আমাদের মধ্যে একটা ফেকই প্রোডাক্টিভিটি ফিলিং দেয়। আমাদের মনে হয়, আমি তো শুরু করেই ফেলেছি।
কিন্তু বাস্তবে, আমরা এখনো শুরুই করিনি।
আমরা ভাবি - এইতো আগামী মাস থেকেই শুরু করবো। এই সেমিস্টারটা গেলেই শুরু করবো বা আরেকটু সময় পেলে ঠিক শুরু করবো। মানে সব সময়ই একটা পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করতে থাকি।
কিন্তু বাস্তবে এই পারফেক্ট সময়টা কখনোই আসে না। আপনি যতই অপেক্ষা করবেন আপনি ততই পিছিয়ে পড়বেন।
নতুন কোনো স্কিল গ্রো করার জন্য পারফেক্ট টাইমের প্রয়োজন হয় না। দরকার হয় ছোট ছোট অ্যাকশনের। এছাড়াও দরকার সেই ছোট ছোট অ্যাকশনগুলোতে কন্সিস্টেন্ট থাকা।
এখন আপনি যদি কোনো স্কিলে প্রতিদিন ৩০ মিনিট করেও সময় দেন তাহলেও তা ০ থেকে অনেক বেশি।
দরকার হলে একটা ভিডিও দেখুন বা একটা ভুল করুন। তারপরও না থেমে এগিয়ে যান।
আপনি ১০ টা আইডিয়া ক্রিয়েট করলেন। কিন্তু কোনো কাজই শুরু করলেন না। এতে আপনার কোনো পরিবর্তনই আসবে না। তাই ১০ টা আইডিয়া না নিয়ে ১ টা আইডিয়া ধরে কাজ শুরু করুন। দেখবেন প্রতিদিনই কিছু না কিছু শিখছেন।
আপনার প্রতিদিনের এই ছোট ছোট চেষ্টা গুলোই, আপনার লাইফে এক বড় পরিবর্তন নিয়ে আসবে। তাই বেশি না ভেবে, ওভারপ্ল্যানিং বন্ধ করে, আজই শুরু করে দিন।
এখন বলুন, আপনি কী প্ল্যানই আটকে থাকবেন? নাকি আজই অ্যাকশন নিবেন?
