আপনি প্রতিদিন যা করছেন, সেটাই নির্ধারণ করবে আপনি কোথায় পৌঁছাবেন।
আমরা অনেকেই ভাবি, বড় কিছু করতে হলে প্রয়োজন বড় সুযোগ, বড় শুরু বা এক দিনেই বড় কোনো পরিবর্তন। কিন্তু বাস্তবতা হলো, কোনো মানুষই একদিনে সফল হয় না। তারা প্রতিদিন একটু একটু করে এগোয়। এই ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সফলতা নিয়ে আসে। আর এই শক্তির নামই হলো- কনসিস্টেন্সি।
তবে কনসিস্টেন্সি মানে সম্পূর্ণ পারফেক্ট হওয়া না। এর আসল মানে হচ্ছে- মন না চাইলেও, সময় কম থাকলেও বা খারাপ লাগলেও, একটু হলেও কাজটা এগিয়ে রাখা।
কারণ যদি আপনি থেমে যান, তাহলে আবার আপনাকে প্রথম থেকে শুরু করতে হবে। তবে আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, তাহলে কাজে একটা প্রগ্রেস আসবে।
ধরুন, আপনি আজকে ১০ মিনিট একটি বই পড়লেন। প্রথম প্রথম আপনার কাছে এই সময়টা খুব অল্প মনে হবে। তবে এই ১০ মিনিট পড়ার কনসিস্টেন্সি ধরে রাখতে পারলে, তা একদিন ৩০ মিনিটে পরবর্তীতে ১ ঘণ্টা বা তার থেকেও অধিক সময়ে পরিণত হবে।
আমরা সব সময়ই খুব আগ্রহ নিয়ে, খুব মোটিভেশন নিয়ে কাজ শুরু করি। কিন্তু কিছুদিন পরই আমাদের সব এক্সসাইটমেন্ট, মোটিভেশন চলে যায়, যখন আমরা কোনো ফল দেখতে পারি না। তবে মনে রাখতে হবে যে, মোটিভেশন সব সময় থাকে না। যারা সফল হয় তারা মূলত কন্সিস্টেন্ট এবং ডিসিপ্লিনড থাকার কারণেই সফল হন।
আবার অনেকেই একটা পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা করে। মনে রাখবেন, পারফেক্ট সময় কখনোই আসবে না। তাই আজই যতটুকু পারেন, যেভাবে পারেন, শুরু করুন। বড় কোনো চাপ না নিয়ে, ছোট থেকেই শুরু করুন।
দেখবেন, শেষ পর্যন্ত কন্সিস্টেন্সি আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যা, আপনি হয়তো কল্পনাও করেননি। তাই নিজের উপর আস্থা রেখে প্রতিদিন একটু হলেও এগিয়ে যান।
