আমাদের দেশে প্রতিবছর University Grants Commission এর ২০২২ সালের তথ্য অনুযায়ী প্রায় ৭,০১,৯৯৩ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েট হচ্ছে। ২০২৬ সালে সেটা আরও বেশি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে উচ্চ শিক্ষা গ্রহণ ও বড় বড় ডিগ্রী থাকার পরও অনেকেই চাকরি না পেয়ে বেকার বসে থাকতে হচ্ছে। আবার অনেকেই হীনমন্যতার শিকার হয়ে বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। তবে বাংলাদেশে সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে অনেক কাজের সুযোগ বিদ্যমান। তবে যোগ্য ব্যক্তি ও পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন জনশক্তির অভাব এখনও রয়ে গেছে। আজকে আমরা করিয়ারের প্রস্তুতি সময় থেকে শুরু করে কোন চাকরিতে প্রবেশ পর্যন্ত সময়ে আমাদের সাধারণ ও বহুল পরিচিত কিছু ভুল সম্পর্কে জানবো –
১. স্পষ্ট লক্ষ্য না থাকা
আমাদের দেশে শিক্ষার্থীরা দিনের পর দিন পড়াশোনা করে যাচ্ছে। কিন্তু বেশিরভাগই জানে না এই পড়াশোনার মানে কি। অর্থাৎ কে কি হতে চায় সেটাই জানে না। এজন্য লক্ষ্য পরিস্কার না থাকলে পরিশ্রমও ছড়িয়ে যায়। ফলে অনেক সময় কেটে যায় , কিন্তু অগ্রগতি চোখে পড়ে না।
২. একসাথে অনেক দক্ষতা শেখা শুরু করা
অনেকে একসাথে অনেক দক্ষতা শেখা শুরু করে। কিন্তু বাস্তবে কোন কাজই সঠিক ভাবে শিখতে পারে না। যেমনঃ আজ গ্রাফিক ডিজাইন, কাল কোডিং পরশু ভিডিও এডিটিং ইত্যাদি। এভাবে করতে থাকলে ফোকাস নষ্ট হয় এবং দ্রুত হতাশা চলে আসে। আগে একটি স্কিল দক্ষভাবে শেখা উচিত, যেটা বেশ কার্যকর।
৩. অর্জিত জ্ঞান নিজে চর্চা না করা
আমরা প্রতিনিয়ত বিভিন্ন কোর্স করি বা নতুন কিছু শিখি। কিন্তু সেগুলা প্র্যাক্টিকাল কাজে ব্যবহার করি না। ফলে আমরা কিছুদিন পর সেগুলা ভুলে যাই। এজন্য আবার একই কাজ আবার শিখতে হয়। তাই, কোন কিছু শেখার পর নিজে ছোট ছোট প্রজেক্ট করলে আত্মবিশ্বাসও বাড়ে।
৪. Consistency না থাকা
একটি প্রবাদ আছে- “ধীরে চলা মানুষও গন্তব্যে পৌঁছে, কিন্তু থেমে থেমে চলা মানুষ পথেই হারিয়ে যায়।“ আমরা যখন কোন কাজ শুরু করি তখন অনেক আগ্রহ নিয়ে শুরু করি। কিন্তু সময় যত যায় কাজটার প্রতি আগ্রহ আস্তে আস্তে কমে যায়। এই ধরুন দুই দিন খুব উৎসাহ, তারপর এক সপ্তাহ বিরতি – এভাবে করলে উন্নতি হবে না। তাই প্রতিদিন অল্প অল্প করে হলেও নিয়মিত কাজ করতে হবে। কেননা, প্রতিদিন অল্প সময় দিলেও সেটা দীর্ঘমেয়াদে সেটাই বড় সফলতা এনে দেয়।
৫. Portfolio না বানানো
ধরুন আপনার দক্ষতা আছে, কিন্তু সেটা সেটা দেখানোর মত কাজ নেই – তাহলে আপনার সুযোগ পাওয়া কঠিন। এজন্য নিজের কাজগুলো ভালোভাবে সাজিয়ে Portfolio তৈরি করা খুবই জরুরি। কারণ অনেক সময় মানুষ আপনার কথার চেয়ে কাজের প্রমাণটায় আগে দেখতে চায়। এজন্য অবহেলা না করে নিজের Portfolio তৈরি করুন।
৬. অন্যদের সাথে অতিরিক্ত তুলনা করা
প্রবাদ আছে, “অন্যের সাফল্য মেপে নিজের পথ চলে না; যে নিজেকে গড়ে, সাফল্য একদিন তাকেই খুঁজে নেয়।“ আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখে হতাশ হই, যেটা আমাদের একটি বড় ভুল। আমাদের জেনে রাখা উচিত নিজের গতিতে এগোনোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবার সময়, সুযোগ ও পরিস্থিতি কিন্তু এক নয় – তাই আমাদের উচিত অন্যের সাথে নিজের তুলনা না করে নিজের উন্নতিতে মনযোগ দেওয়া।
৭. Networking অবহেলা করা
আমাদের দেশে এমন মানুষের অভাব নেই যারা শুধু স্কিল শেখে , কিন্তু মানুষের সাথে যোগাযোগ বাড়ায় না। অথচ অনেক সুযোগ আসে পরিচিতি ও নেটওয়ার্কের মাধ্যমে। প্রফেশনাল মানুষদের সাথে ভালো সম্পর্ক, তাদের সাথে যোগাযোগ দক্ষতা এবং সক্রিয় উপস্থিতি আপনার ক্যারিয়ারে বড় পার্থক্য গড়ে দিতে পারে।
আপনার মতে ক্যারিয়ারে পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ কোনটি—ভুল সিদ্ধান্ত, প্রস্তুতির অভাব, নাকি নিজেকে সময়মতো বদলাতে না পারা? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।
.png)