সার্টিফিকেট, নাকি দক্ষতা কোনটি গুরুত্বপূর্ণ

Munmun Datta

চাকরি পেতে কি শুধু সার্টিফিকেটই যথেষ্ট - নাকি আসল খেলাটা হয় দক্ষতা দিয়ে?

এই প্রশ্নটা আজকের জব মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এখন শুধু ডিগ্রি বা সার্টিফিকেট দেখেই কেউ আপনাকে চাকরি দেবে না - বরং দেখবে আপনার ওই ফিল্ডে দক্ষতা কতটুকু।

চলুন খোলাখুলি কথা বলি, সার্টিফিকেট নাকি দক্ষতা - কোনটি বেশি গুরুত্বপূর্ণ?

সার্টিফিকেটের গুরুত্ব কী?

সার্টিফিকেট বা সনদপত্র হলো কোনো নির্দিষ্ট বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ বা দক্ষতার আনুষ্ঠানিক ও আইনগত প্রমাণ। এটি চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি, পেশাগত যোগ্যতা যাচাই, পদোন্নতি, এবং কর্মক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা ও আত্মবিশ্বাস বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনেক কোম্পানিতে শর্টলিস্টিংয়ের সময় সার্টিফিকেট প্রাথমিক ফিল্টার হিসেবে কাজ করে এবং নির্দিষ্ট সার্টিফিকেট থাকলে ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বাড়ে।

কিন্তু সমস্যা কোথায়?

সার্টিফিকেট প্রমাণ করে আপনি শিখেছেন - কিন্তু প্রমাণ করে না আপনি কতটা প্রয়োগ করতে পারেন।

আজকাল অনেকে ১০–১৫টা কোর্সের সার্টিফিকেট জমা রাখে, কিন্তু বাস্তবে কোনো প্রজেক্ট করতে গেলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তাই শুধু সার্টিফিকেট থাকলেই ক্যারিয়ার সফলতা নিশ্চিত হয় না।

দক্ষতার বাস্তব মূল্য:

দক্ষতা (স্কিল) হলো আপনার কাজ করার ক্ষমতা।

আপনি কি সমস্যার সমাধান করতে পারেন?
আপনি কি নির্দিষ্ট কাজ সময়মতো এবং মানসম্মতভাবে শেষ করতে পারেন?
একজনের কাছে ৮টি সার্টিফিকেট আছে, কিন্তু কোনো লাইভ প্রজেক্ট নেই।
অন্যজনের মাত্র ১টি সার্টিফিকেট, কিন্তু সে ৩টি বাস্তব প্রজেক্ট করেছে এবং পোর্টফোলিও দেখাতে পারে।

ধরুন, দুইজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে গেল।

আপনি যদি নিয়োগকর্তা হন কাকে বেছে নেবেন - নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তি কে!

বাস্তবতা হলো, বর্তমান জব মার্কেটে স্কিল ডেভেলপমেন্টই সবচেয়ে বড় শক্তি। কোম্পানি চায় এমন মানুষ, যে কাজ জানে এবং ভ্যালু তৈরি করতে পারে।

সত্যি বলতে সার্টিফিকেট ও দক্ষতা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়।
কিন্তু যদি সার্টিফিকেট ও দক্ষতার মধ্যে যেকোনো একটিকে বেশি গুরুত্বপূর্ণ বলতে হয়, তাহলে দক্ষতাই এগিয়ে থাকবে।

সার্টিফিকেট দরজা খুলে দেয়, কিন্তু দক্ষতা আপনাকে সেই ঘরে টিকে থাকার জায়গা করে দেয়।

ক্যারিয়ার সফলতা পেতে হলে শুধু কোর্স শেষ করলেই হবে না - শেখা জিনিসগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে।

ফ্রি প্রজেক্ট করুন, ইন্টার্নশিপ করুন, নিজের পোর্টফোলিও তৈরি করুন।

মনে রাখবেন, জব মার্কেটে আপনার আসল পরিচয় আপনার কাজ।

আপনার কী মনে হয়—ক্যারিয়ার গড়তে সার্টিফিকেট বেশি গুরুত্বপূর্ণ নাকি দক্ষতা?


Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)