মানুষের জীবনে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায় তা নিয়ে চিন্তা করে,তবে বেশিরভাগ মানুষ সমস্যা সমাধান না করে অভিযোগ করে সময় কাটিয়ে দেয়। বাস্তবতা হলো, অভিযোগ করলে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। বরং যদি সমস্যাটাকে বুঝে নিয়ে সেটার সমাধান নিয়ে রিসার্চ করলে, তাহলে কেউ নিজেই নিজের জন্য নতুন পথ তৈরি করতে পারবে।
উদাহরণ হিসেবে বলা যায়:
কোনো একটি কোম্পানিতে একজন কর্মী প্রতিদিন একই অভিযোগ করত—“কাজটা কঠিন,সে কাজ ঠিকমতো করতে পারছে না।”
তার সহকর্মীও ঠিক একই সমস্যার সম্মুখীন হয়েছিল, কিন্তু সে ভিন্নভাবে চিন্তা করল।
সে সমস্যাটা নিয়ে ভাবতে শুরু করলো—কেন হচ্ছে, কীভাবে ঠিক করা যায়, অনলাইনে কী সমাধান আছে—সবকিছু নিয়ে রিসার্চ করতে শুরু করল। কয়েকদিনের মধ্যেই সে শুধু সমস্যার সমাধানই পেল না, বরং নিজের দক্ষতাও বাড়িয়ে ফেলল।
এই ছোট পার্থক্যটাই বড় পরিবর্তন আনে।
বাস্তবতা হলো:
অভিযোগ করে সময় নষ্ট না করে বরং সমাধান খুঁজে উন্নতি করা গুরুত্বপূর্ণ ।
একজন কে কীভাবে solution-focused হতে হবে ?
• সমস্যাটাকে প্রথমে পরিষ্কারভাবে বুঝা।
• এর মূল কারণ (root cause) খুঁজে বের করা।
• অনলাইন থেকে তথ্য ও সমাধান রিসার্চ করা।
• অন্যদের অভিজ্ঞতা থেকে শিখা।
• ছোট ছোট steps নিয়ে প্রয়োগ করা।
এই অভ্যাস ধীরে ধীরে একজনকে আরও বেশি practical ও confident করে তুলবে। মনে রাখতে হবে অভিযোগ আপনাকে একই জায়গায় আটকে রাখবে,কিন্তু সমাধান খোঁজা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
