নিজের উপর ইনভেস্ট করা শিখুন

Munmun Datta

আপনি কি জানেন, আমাদের জীবনে সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা কোথায়? হ্যা, ঠিকই ভেবেছেন নিজের উপর। কারণ টাকা, সম্পদ, সুযোগ—সবই একসময় না একসময় হারিয়ে যেতে পারে, কিন্তু নিজের দক্ষতা ও জ্ঞান সবসময় আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে।

আমরা অনেকে ভাবি, নিজের উপর ইনভেস্ট করা মানে শুধু টাকা খরচ করা—কিন্তু আমাদের এ ধারনা ভুল। এটা মূলত সময়, মনোযোগ, ধারাবাহিক ও প্রচেষ্টার ব্যাপার।

তাই, আপনি যদি প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করেন এবং নিজের দুর্বলতাগুলো ঠিক করতে কাজ করেন, তাহলে ধীরে ধীরে দেখবেন আপনি নিজেই নিজের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবেন। আপনার এই ছোট ছোট প্রচেষ্টাই আপনাকে একসময় বড় সাফল্য এনে দিতে পারে।




প্রথমত, স্কিল ডেভেলপমেন্ট করাটা খুবই জরুরি। বর্তমান প্রগতিশীল বিশ্বে নতুন নতুন দক্ষতা অর্জন ছাড়া এগিয়ে থাকা সম্ভব না। হতে পারে সেটা কমিউনিকেশন, লিডারশিপ কিংবা আপনার পড়াশোনার সাথে সম্পর্কিত কোনো টেকনিক্যাল স্কিল। আপনি যদি প্রতিদিন অল্প সময় নিজের স্কিল বাড়াতে দেন তাহলে ভবিষ্যতে এটা বিশাল পরিবর্তন আনতে পারে। 

দ্বিতীয়ত, নিজের চিন্তাভাবনা উন্নত করা খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ চিন্তা করা, ধৈর্য ধরে থাকা এবং ব্যর্থতা থেকে শেখার মানসিকতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনার সফলতা নির্ভর করে অনেকটা আপনি কীভাবে সমস্যাকে দেখছেন তার উপর।

তৃতীয়ত, নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। শরীর ও মন সুস্থ না থাকলে আপনি কোনো অর্জনই টেকসই রাখতে পারবেন না। নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য এবং পর্যাপ্ত ঘুম আপনার কর্মক্ষেত্রে স্পৃহা জাগায়। 

সবশেষে, মনে রাখবেন—নিজের উপর ইনভেস্ট করলেন মানে জীবনে যুদ্ধে এগিয়ে গেলেন। পরিশ্রম কখনো প্রতারণা করে না। যে জায়গায় পারেন পরিশ্রম করেন। আপনার আজকের এই পরিশ্রম আগামী দিনের সফলতা নির্ধারণ করবে। তাই আজ থেকেই শুরু করুন, কারণ সঠিক সময় এখনই।


Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)