আধুনিক যুগে কেবলমাত্র সার্টিফিকেট থাকলেই হবে না একজন কে রিসার্চ স্কিলে পারদর্শী হতে হবে। কারণ,প্রতিযোগিতামূলক পৃথিবীতে এখন তথ্য হলো বড় শক্তি। যে ব্যক্তি সঠিক তথ্য খুঁজে বের করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে এবং সেটাকে কাজে লাগাতে পারবে, সে অন্যদের থেকে সবসময় এগিয়ে থাকে।
উদাহরণ হিসেবে বলা যায়
একজন নতুন গ্র্যাজুয়েট চাকরি খোজ করছে। তার কাছে ভালো ডিগ্রি আছে, কিন্তু ইন্টারভিউতে সে বারবার পিছিয়ে যাচ্ছে। কারণ সে শুধু তার একাডেমিক পড়াশোনা জানে। তার এর বাইরে কোনো স্কিল নেই।
অন্যদিকে, আরেকজন একই ব্যাকগ্রাউন্ডের হলেও সে প্রতিদিন রিসার্চ করছে—ইন্ডাস্ট্রির ট্রেন্ড, নতুন টুলস, আপডেট—সবকিছু জানার চেষ্টা করছে। ফলে কিছুদিনের মধ্যেই সে কেবল চাকরিই পেল না, বরং দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলো।
এটাই রিসার্চ স্কিলের পার্থক্য।
কেন রিসার্চ স্কিল এত গুরুত্বপূর্ণ?
• ইন্ডাস্ট্রির নতুন ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকতে সাহায্য করার জন্য দরকার
• সঠিক ও ডাটা-ড্রিভেন সিদ্ধান্ত নিতে সহায়তা করে
• কাজের মান ও দক্ষতা বাড়ায়
• সমস্যা বিশ্লেষণ ও সমাধান করার ক্ষমতা উন্নত করে
• নিজেকে অন্যদের থেকে আলাদা করে তোলে
রিসার্চের মাধ্যমে আমরা শুধু নলেজ অর্জন করতে পারি তা নয় , বরং critical thinking develop করে। এর মাধ্যমে আমরা কোনো বিষয়কে গভীরভাবে বুঝতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি।
মনে রাখতে হবে :
“যে যত বেশি শিখবে, সে তত বেশি এগোবে।”
তাই ক্যারিয়ারে এগিয়ে থাকতে চাইলে আজ থেকেই রিসার্চের চর্চা শুরু করতে হবে।
