ইন্টার্নশিপ দিয়েই শুরু হোক তোমার প্রফেশনাল ক্যারিয়ার।

Munmun Datta

আমরা অনেকেই মনে করি ক্যারিয়ারের শুরু মানে বড় একটি চাকরি, ভালো স্যালারি। তবে বাস্তবতা সব সময় এমন হয় না। বড় কিছু অর্জন করতে হলে আগে আমাদের ছোট জিনিস থেকে শুরু করতে হবে। যা হতে পারে কোনো একটি ইন্টার্নশিপ। 


ইন্টার্নশিপ হলো শেখার জায়গা। নিজের দক্ষতা যাচাই করার জায়গা। নিজেকে ডেভেলপ করার জায়গা। ইন্টার্নশিপ করতে গিয়ে অনেক মানুষের সাথে পরিচিত হওয়া যায়। তাদের কাছ থেকে নতুন কিছু শিখা যায়। এতে, যেমন নেটওয়ার্কিং বাড়ে তেমনই একটা প্রফেশনাল জায়গা পাওয়া যায় কাজ করার জন্য। যাতে করে আমাদের অভিজ্ঞতা বাড়ে। 



ইন্টার্নশিপের প্রথম দিকে সবকিছু কঠিন মনে হতে পারে। নতুন পরিবেশে, নতুন জায়গায় কাজ করতে গিয়ে মোটিভেশনও হারিয়ে যেতে পারে। কিন্তু ধীরে ধীরে কাজ করতে করতে কাজের একটি অভ্যাস গড়ে উঠবে এবং কাজ করতেও ভালো লাগবে। 


অনেকেই আবার মনে করে unpaid internship করে লাভ কী? লাভ হচ্ছে নিজেকে ডেভেলপ করার সুযোগ । যেহেতু ইন্টারশিপে কাজের একটি প্রফেশনাল জায়গা তৈরি হয়, তাই তোমার মধ্যে প্রফেশনালিজম চলে আসে । কিভাবে টিমে কাজ করতে হয়, টাইম ম্যানেজ করতে হয়, দায়িত্ব পালন করতে হয় সব বিষয়েই মোটামুটি একটা ধারণা তৈরি হবে। 


এছাড়াও ইন্টারশিপ তোমাকে আত্মবিশ্বাসী করবে । বিভিন্ন সফ্ট স্কিলস যেমন - স্ট্রং কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল শিখতেও সাহায্য করবে। আর এই স্কিলগুলো ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝবে জব সেক্টরে গিয়ে। 


তাই দেরি না করে,  শুরু করো আজই। নিজের পছন্দমতো ইন্টারশিপ খুঁজে নিজের দক্ষতাকে বাড়িয়ে তুলো। প্রথম প্রথম ভয় করবে তবে এই ভয় আর ছোট ছোট পদক্ষেপই তোমাকে একদিন বড় সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে।


Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)