ভালো রেজাল্ট আছে, টেকনিক্যাল স্কিলও আছে… তবুও প্রমোশন পাচ্ছি না কেন?
কখনও কি নিজেকে এই প্রশ্নটা করেছেন?
অনেক সময় আমরা ভাবি শুধু ডিগ্রি আর টেকনিক্যাল জ্ঞান থাকলেই ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিশ্চিত। কিন্তু বাস্তবতা হলো দীর্ঘমেয়াদে ক্যারিয়ারে সফলতা পেতে সবচেয়ে বড় ভূমিকা রাখে সফট স্কিল।
সফট স্কিল কী?
সহজ ভাষায় বললে, সফট স্কিল হলো মানুষের সাথে কাজ করার দক্ষতা।
আপনি কীভাবে কথা বলেন, কীভাবে সমস্যার সমাধান করেন, চাপের মধ্যে কেমন আচরণ করেন.. এসবই সফট স্কিলের অংশ।
টেকনিক্যাল স্কিল আপনাকে কাজ পেতে সাহায্য করে,
কিন্তু সফট স্কিল আপনাকে সেই কাজ ধরে রাখতে ও এগিয়ে যেতে সাহায্য করে।
গুরুত্বপূর্ণ কিছু সফট স্কিল:
ধাপ ১: কমিউনিকেশন স্কিল
আপনি হয়তো খুব ভালো কাজ জানেন। কিন্তু যদি নিজের আইডিয়া পরিষ্কারভাবে বোঝাতে না পারেন, তাহলে আপনার কাজের মূল্য কমে যেতে পারে।
ধরুন, মিটিংয়ে আপনি চুপ থাকলেন। আরেকজন একই আইডিয়া আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করলো। বস কাকে বেশি গুরুত্ব দেবেন?
ভালো কমিউনিকেশন মানে শুধু কথা বলা নয় - শোনা, বোঝা এবং সঠিকভাবে প্রতিক্রিয়া দেওয়াও এর অংশ।
ধাপ ২: টিমওয়ার্ক
অফিসে আপনি একা কাজ করেন না। প্রতিটি প্রজেক্টেই টিমের ভূমিকা থাকে।
যে ব্যক্তি টিমের সাথে মানিয়ে নিতে পারে, সহযোগিতা করতে পারে সে দ্রুত প্রফেশনাল গ্রোথ অর্জন করে।
একজন দক্ষ কর্মী যদি টিমে সমস্যা তৈরি করে, তাহলে কোম্পানির জন্য সে বোঝা হয়ে দাঁড়ায়।
অন্যদিকে মাঝারি স্কিলের কেউ যদি টিমকে একসাথে ধরে রাখতে পারে, সে হয়ে ওঠে মূল্যবান সম্পদ।
ধাপ ৩: লিডারশিপ স্কিল
লিডারশিপ মানে শুধু বস হওয়া নয়।
লিডারশিপ মানে দায়িত্ব নেওয়া, সমস্যার সমাধান খোঁজা, অন্যকে অনুপ্রাণিত করা।
ধরুন, প্রজেক্টে হঠাৎ সমস্যা হলো। সবাই চুপ। কিন্তু আপনি বললেন, “চলুন, আমরা এটা এভাবে ট্রাই করি।”
এই ছোট সাহসটাই আপনাকে আলাদা করে তোলে।
ধাপ ৪: টাইম ম্যানেজমেন্ট
সফল ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফট স্কিল হলো টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট মানে শুধু ঘড়ি দেখে কাজ করা নয়, বরং এটি হলো আপনার শক্তির সঠিক ব্যবহার এবং অগ্রাধিকার (Priority) নির্ধারণ করা। টাইম ম্যানেজমেন্ট এ দক্ষ হলে ক্যারিয়ার এ এগিয়ে যাবেন দুর্দান্ত গতিতে।
